হাইব্রিড ইঞ্জিনে মারুতি সুইফট
সম্পূর্ণ জ্বালানির উপর নির্ভর না থেকে পেট্রল ইঞ্জিনের সঙ্গে একটি ব্যাটারি চালিত হাইব্রিড ইঞ্জিনের প্রজন্মের গাড়ি দেখালো জাপানি অটোমোবাইল নির্মাতা সুজুকি। নতুন গাড়ি, কনসেপ্ট নিয়ে অটো এক্সপোর আদলে শুরু হওয়া জাপান মোবিলিটি শোতে সুজুকি সুইফট গাড়ির প্রথম লুক সামনে আনল প্রতিষ্ঠানটি।
জানানো হলো, ২০২৪ সালে নতুন মারুতি সুজুকি সুইফট লঞ্চ হবে। বর্তমানে যে সুইফট বিক্রি হয় তার থেকে অনেকটাই আলাদা হতে চলেছে এই হ্যাচব্যাক।
প্রর্থম দর্শনে দেখা গেলো গাড়ির বাইরে এবং ভেতরের কেবিনে নকশাতেও রয়েছে চমক। গাড়িতে বদলেছে এলইডি হেডলাইট। যুক্ত হয়েছে নতুন বনেট, গ্রিল, ইনসার্ট, ফ্রন্ট বাম্পার এবং ফগ ল্যাম্প। গাড়িতে রয়েছে নতুন ডিজাইনের ডুয়াল টোন অ্যালয় হুইল এবং সি আকারের টেল ল্যাম্প। এছাড়াও গাড়ির পেছন দিকে যে রিয়ার বাম্পার থাকে তাতেও পরিবর্তন করেছে সংস্থা।
গাড়িটিতে বেশ কিছু হাই-টেক সুরক্ষা ফিচার্স থাকতে চলেছে। যেমন - ডুয়াল সেন্সর ব্রেক সাপোর্ট,অ্যাডাপটিভ হাই বিম সিস্টেম এবং ড্রাইভার মনিটরিং সিস্টেম, আপডেটেড সেন্টার কনসোল, মাল্টি ফাংশনাল ফ্ল্যাট বটম স্টিয়ারিং হুইল, ৯ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ক্লাইমেট কন্ট্রোল ডিসপ্লে এবং সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।
এই গাড়িতে শুধু পেট্রল ইঞ্জিন থাকছে না। তার সঙ্গে পাবেন হাইব্রিড মোটরও। গাড়িতে মিলবে ১.২ লিটার তিন সিলিন্ডার ইঞ্জিন। আশা করা হচ্ছে, গাড়িতে ৩৫ থেকে ৪০ কিমি প্রতি লিটার মাইলেজ পাওয়া যাবে। এছাড়াও রিপোর্টে দাবি করা হয়েছে, গাড়িতে মিলবে ১.২ লিটার কে সিরিজ পেট্রল ইঞ্জিন।







